পুরনো একটি মামলায় চ্যাটার্জিহাট এলাকা থেকে গ্রেফতার ৪ - The News Lion

পুরনো একটি মামলায় চ্যাটার্জিহাট এলাকা থেকে গ্রেফতার ৪

 


দি নিউজ লায়নঃ  পুরনো একটি মামলায় হাওড়ার চ্যাটার্জিহাট এলাকা থেকে ৪ জনকে জগাছা থানার পুলিশ গ্রেফতার করল। এই মামলায় পুলিশ বিহারের রাঁচি থেকেই আগেই একজনকে গ্রেফতার করেছিল। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ বাকি চারজনের হদিস পায়। 


সূত্র মারফত পুলিশ জানতে পারে এরা চ্যাটার্জিহাট এলাকায় বাড়ি ভাড়া নিয়ে রয়েছে। এরপর সোমবার রাতে সাদা পোশাকে জগাছা থানার পুলিশ সেখানে হানা দেয়। চারজনকে সেখান থেকে গ্রেফতার করা হয়। ধৃতেরা হলো আলি হোসেন খান ওরফে ছোটু খান, শেখ ইলিয়াস ওরফে জাম্বু, শেখ নাসিম ওরফে নেপালি এবং আহমেদ খান।মঙ্গলবার এদের হাওড়া কোর্টে তোলা হয়। 


এদিকে, যে এলাকায় রেইড করে পুলিশ বাকি চারজনকে গ্রেফতার করে, সেই এলাকায় গুজব ছড়িয়ে পড়ে এরা সন্দেহভাজন ব্যক্তি। যদিও পুলিশ পরিষ্কারভাবে জানিয়েছে, সন্দেহভাজন হিসেবে নয়, এদের নামে পুরনো একটি গন্ডগোলের মামলায় অভিযোগ ছিল। সেই মামলাতেই এদের ধরা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.